আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)
১৯৬৬ সালে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের দ্বারা সংগঠিত ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আরব বিশ্বের পাশাপাশি সমগ্র এশিয়া মহাদেশে (বিশেষ করে উপমহাদেশে) বিশুদ্ধ কুরআন তিলাওয়াত (ক্বিরাত) এর ব্যাপক প্রচলন করা।
১৯৯১ সালে বাংলাদেশে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) এর মাধ্যমে পুনরায় ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ‘ইক্বরা’ ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত ক্বারী সাহেবদের বাংলাদেশে দাওয়াত করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।
ইক্বরা বিশুদ্ধ কুরআন তিলাওয়াত প্রচার, শিক্ষা প্রদান ও মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ সরকারের নিবন্ধনপ্রাপ্ত (এস-১৩০১৫) একটি সেবামূলক অলাভজনক সংস্থা।
২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ২০ জানুয়ারি, ২০২৩।
ইক্বরা সংস্থার সিলেটে বন্যার্তদের পুনর্বাসন ও স্বাবলম্বীকরণ প্রকল্প
ইক্বরা সংস্থার সিলেটে বন্যার্তদের পুনর্বাসন ও স্বাবলম্বীকরণ প্রকল্প
আলহামদুলিল্লাহ্, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা সংস্থা) সিলেটে বন্যার্তদের পুনর্বাসন ও স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
গত এক সপ্তাহে ইক্বরা টীম জালালাবাদ, বিশ্বনাথ, ছাতক ও সদর থানার খালপাড়, মীরেরগাঁও, ফতেহপুর, ফুলকুচি, কাটলীপাড়া, গোবিন্দগঞ্জ, আঘালিয়া, কারীপাড়া, নয়াবাজার এলাকাসমূহে খোঁজ নিয়ে নিয়ে প্রাপ্য হকদারদের প্রয়োজন অনুযায়ী ঘর মেরামতের জন্য টিন ও অনুষঙ্গিক, স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন ও ছাগল প্রদান, অসুস্থদের হুইল চেয়ার প্রদান, চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, অসচ্ছলদের নগদ অর্থ প্রদান করেছে।
ইক্বরা সংস্থা বছরব্যাপী এ কার্যক্রমে নিজেদেরকে জড়িত রাখবে ইনশাল্লাহ। মানবতার সেবায় এধরণের সেবামূলক কার্যক্রমে আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।







